Logo Logo

মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর সহায়তায় ভিজিএফের চাল বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। কর্মসূচির আওতায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে মোট সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়নসহ টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের প্রজনন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং তাদের নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এ বিশেষ খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।

চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলেদের সরকারি নিষেধাজ্ঞার নিয়ম মেনে চলার জন্য জোর আহ্বান জানান। একই সঙ্গে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি কিংবা মজুত করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...