বিজ্ঞাপন
গতকাল বুধবার (৭ অক্টোবর) উপজেলার বাগাডাঙ্গা ও গোপীনাথপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর-২৩, জিআর নম্বর-৩০২) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাগাডাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে মো. আমিনুর রহমানকে (৪১) বুধবার বিকেল সাড়ে চারটায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অন্যজন গোপীনাথপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে মো. মহিন ইসলামকে (৩৮) রাত ১১টা ৪০ মিনিটে তার নিজ দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটক আমিনুর রহমান ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহিন ইসলাম ১ নম্বর ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
বর্তমানে শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...