Logo Logo

৮ জন আটক, ৫ লক্ষ টাকা জরিমানা

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন নদ-নদীর তীর, চর ও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া সংঘবদ্ধ চক্রগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক ও কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে প্রভাবশালী চক্রগুলো।


বিজ্ঞাপন


পরিবেশ ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও নদী তীরবর্তী এলাকা সংরক্ষণে উপজেলা প্রশাসন একের পর এক সফল অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের নেতৃত্বে কলসকাঠি ইউনিয়নের মুঈনখালী এলাকার কারখানা নদী ও পান্ডব নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অপরাধে এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃতদের মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে প্রত্যেকের তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা এবং ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি ও বালুখেকো চক্রের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...