বিজ্ঞাপন
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফের চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর, রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ অনুযায়ী, কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারের মধ্যে ২ হাজার কেজি, রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারের মধ্যে ১ হাজার ৬৫০ কেজি এবং ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারের মধ্যে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।
কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...