বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হিরা পাল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।
এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যক্তিকে তল্লাশি করে ৩০ বোতল স্কাফ মাদক জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে আটক মাদক কারবারিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...