বিজ্ঞাপন
বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামে অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাওলানা নাসির আল-ফরিদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুকা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুরসব হোসেন সৌরভ।
অনুষ্ঠান উদ্বোধন করেন তানজিমুল মাদারিসিল ক্বওমিয়্যা নরসিংদী এর সভাপতি ও দারুল উলূম দত্তপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলমিয়া দরুল উলূম সাহেপ্রতাব মাদ্রাসার মোহতামিম মাওলানা মজিবুর রহমান নোমানী,বাংলাদেশ জম জম তা'লিমুল কুরআন বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মীর হুমায়ূন কবীর,চন্দনবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোবারক হোসেন,মুফতী মোশাররফ হোসেন রায়পুরী, মাওঃখাইরুল ইসলাম ফরাজী,জনাব মোঃমিজানুর রহমান মৃধা,ইউসুকা ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ নাসির উদ্দীন দিপু প্রমূখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...