Logo Logo

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী


Splash Image

মহালয়ার অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী । ছবি : সংগৃহীত

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের। একই সঙ্গে সূচনা হয়েছে দেবীপক্ষের। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।


বিজ্ঞাপন


শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পবিত্র মহালয়া উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠান উদ্বোধনের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মহালয়ার আয়োজনে অংশ নেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের আহ্বান জানানো হয়। অন্যদিকে, পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় ধর্মাবলম্বীরা তর্পণ করেন।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

মহালয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...