Logo Logo

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টাস্কফোর্স। এ সময় তাঁদের কাছ থেকে এক গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক স্বপন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ, বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মো. হাই শেখের ছেলে আশিকুজ্জামান শেখ (৩০) এবং একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে রমজান শেখ (১৯)।

অভিযানকালে আশিকুজ্জামান শেখের কাছ থেকে এক গ্রাম গাঁজা এবং রমজান শেখের কাছ থেকে ফয়েল পেপার, পাইপসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আশিকুজ্জামান শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রমজান শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...