Logo Logo

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সভায় উপজেলার পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদযাপনে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজা চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...