বিজ্ঞাপন
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন এবং নানা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য সরকার থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে মনে রাখতে হবে এটি সম্পূর্ণ জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই সর্বোচ্চ মনোযোগ দেবেন।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের সেবা করার একটি বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা তুলনামূলকভাবে সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে অবশ্যই সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সাধারণ মানুষের তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। মহান আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য ও মানুষের জন্য কাজ করার একটি চমৎকার সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, আমাদের সবার উচিত সেই কাজটি আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না, তাই যার যার অবস্থানে থেকে সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও পর্যালোচনামূলক সভা করার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ শেয়ার করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...