বিজ্ঞাপন
নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি বলেন, সংবিধান রক্ষার লড়াইয়ে সবাইকে অংশ নেওয়া উচিত। এ লড়াই শুধু জ্ঞানেশ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নয়; এই লড়াই দেশের মানুষের ভবিষ্যতের জন্য।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধী জোটের মিছিল বারাখাম্বা মোড় থেকে শুরু হওয়ার কথা। রাহুল গান্ধি বিজেপির সমর্থকদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, সংবিধান আক্রান্ত হচ্ছে বলে কেউ মনে করলে, তিনি যে দলেরই হোন না কেন, এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধি দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের প্রায় ২০০ কর্মকর্তা বিরোধীদলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন তথ্য দিচ্ছেন।
তিনি বলেন, সরকারের ভেতরে থাকা এসব কর্মকর্তা তাদের কাছে তথ্য পৌঁছে দিচ্ছেন। তবে এ দাবির পক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি তিনি।
রাহুল আরও দাবি করেন, পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি অংশ বিরোধীদের অবস্থানকে সমর্থন করছেন। তার অভিযোগ, নির্বাচন কমিশনের কয়েকজন সদস্যের সহযোগিতায় ‘ভোট চুরি’ হচ্ছে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব বিরোধী জোট। একই দাবিতে এরইমধ্যে আন্দোলনের মাঠ গরম করে তুলেছেন তরুণদের গঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বিরোধী জোট এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও স্মারকলিপি দিয়ে জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ এবং নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের দাবি জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...