Logo Logo

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ৮৩ টিকিটসহ কালোবাজারি আটক, কারাদণ্ড


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের ৮৩টি টিকিটসহ মো. রিপন মিয়া ওরফে কালো মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


বিজ্ঞাপন


সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইল এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের মোট ৮৩টি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে কয়েকটি টিকিটের একাধিক কপি রয়েছে বলেও জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। পরে উদ্ধার করা টিকিটগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ট্রেনের ৮৩টি টিকিটসহ একজনকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। টিকিট কালোবাজারি চক্র বন্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ পর্যন্ত তাদের পরিচালিত অভিযানের মধ্যে এটি অন্যতম বড় টিকিট উদ্ধারের ঘটনা। বিপুল পরিমাণ আসল ও কথিত নকল টিকিটসহ কালোবাজারি চক্রের অন্যতম একজনকে আটক করা হয়েছে। গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০ জনকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

টিকিট কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...