Logo Logo

বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ


Splash Image

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"—এই দূরদর্শী প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এবং বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়সমূহের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা, নিরাপত্তা বিধান এবং তাদের সুপ্ত সম্ভাবনার পূর্ণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুদের প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং শিক্ষার মাধ্যমে তাদের স্বাবলম্বী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...