Logo Logo

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান


Splash Image

গোপালগঞ্জ সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদক ও ডেঙ্গুমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে আয়োজন করা হয় সচেতনতামূলক সভা।


বিজ্ঞাপন


সোমবার (১২ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক সভায় তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, নবীনবরণ ও সাংস্কৃতিক এ আয়োজন নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...