বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ চত্বরে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সহপাঠীদেরও মাদকমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালন করতে হবে। মাদক শুধু ব্যক্তির ক্ষতি করে না, এটি পরিবার, সমাজ, রাষ্ট্র ও দেশেরও ক্ষতি করে।
মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। একইভাবে কোনো একটি রাজনৈতিক দল বা প্রশাসনের পক্ষেও এককভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই মিলে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করি।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ ড. মো. এনায়েত বারীর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন কলেজটির সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...