Logo Logo

রাজাপুরে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


এ সময় সুগন্ধা ও বিষখালী নদী থেকে ১০ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৪৮ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন পাশের নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. মান্নানের ছেলে মো. সুমন (৫৫) এবং মো. হানিফ মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (৪৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে তাঁদের আটক করে রাজাপুরের একটি দল। পরে তাঁদের উপজেলা মৎস্য কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...