Logo Logo

মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করে একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১২ অক্টোবর) মনোহরদী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খ. ম. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহীনুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম বাবুল মোল্লা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহামুদুর রহমান তপন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সামসুল ইসলাম নাজিমসহ অন্যান্য অতিথিরা।

সমাবেশে বক্তারা বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...