বিজ্ঞাপন
নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকা এবং আইন মেনে চলতে মৎস্যজীবীদের সচেতন করতেই এ আয়োজন।
সোমবার বিকেলে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস শিকদার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। সভায় মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এ সময় মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি আইন অমান্য করে নদীতে মাছ শিকার না করার পরামর্শ দেন বক্তারা।
তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে, যার সুফল পাবেন মৎস্যজীবীরাও। তাই জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আইন অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...