বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে বর্ণাঢ্য এই র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সকাল ১০টায় শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নগদের কর্মকর্তা, স্থানীয় পরিবেশক এবং ডিস্ট্রিবিউশন বিভাগের বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নগদের রিজিওনাল সেলস ম্যানেজার শুভাশীষ কুমার জীব বড়ুয়া, এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ এবং টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ। এছাড়া স্থানীয় ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ মাঠপর্যায়ের সকল ডিএসও (DSO) এ সময় উপস্থিত ছিলেন।
প্রচারণা চলাকালে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সামনে নতুন নগদ অ্যাপের আধুনিক ও নিরাপদ ফিচারগুলো তুলে ধরা হয়। ক্যাশ আউট, সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম কীভাবে আরও কম সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন করা যায়—সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ক্যাশলেস লেনদেন বাড়াতে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক তথ্য বিতরণ করা হয়।
প্রচারণায় বিশেষ গুরুত্ব পায় অ্যাপটির সময়োপযোগী স্লোগান—‘নতুন গতি, নতুন অ্যাপ; সব হবে ননস্টপ। নতুন নগদ হাতে হাতে, ডিজিটাল সেবা সবার সাথে।’
আয়োজকেরা জানান, প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আর্থিক সেবার অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতেই এই নতুন অ্যাপ বাজারে আনা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, গোপালগঞ্জ ছাড়াও দেশজুড়ে তৃণমূলের মানুষের কাছে ডিজিটাল লেনদেনের সুফল পৌঁছে দিতে এমন ধারাবাহিক প্রচার কর্মসূচি অব্যাহত থাকবে। নতুন এই উদ্যোগের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্মার্ট আর্থিক অন্তর্ভুক্তির পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...