বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ এবং ফ্যামিলি কার্ড নিয়োগ কমিটির সদস্য প্রীতি তঞ্চঙ্গ্যাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলায় একজন সুপারভাইজারসহ মোট ১৫ জনকে নিয়োগ দেওয়ার পর তাঁদের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, সরকারের এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য প্রদান বা স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া যাবে না। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই এ কার্যক্রমের সফলতা অনেকাংশে নির্ভর করবে।
বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতা বজায় রাখতে হবে, যাতে ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...