Logo Logo

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


Splash Image

“ঘর থেকে শুরু করি দুর্যোগ মুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান এবং বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন অঞ্চলে দুর্যোগের ধরন ভিন্ন হতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন কিংবা জলবায়ু পরিবর্তনের মূল কারণ মানুষের অনিয়ন্ত্রিত ক্রিয়াকলাপ। এক বা একাধিক দশক পরপর হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলা গেলেও, প্রতিবছর নিয়ম করে যে বিপর্যয়গুলো ঘটে সেগুলোকে শতভাগ প্রাকৃতিক বলা চলে না। প্রকৃতির ওপর মানুষের অবিবেচনাপ্রসূত হস্তক্ষেপই এসব দুর্যোগ ডেকে আনছে।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করার পাশাপাশি প্রতিবছর ব্যাপক হারে বৃক্ষরোপণ নিশ্চিত করার মাধ্যমেই কেবল টেকসই দুর্যোগ মোকাবেলা সম্ভব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...