Logo Logo

শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


Splash Image

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, অগ্নিকাণ্ডের সময় করণীয়, উদ্ধার কার্যক্রম এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন উপায় তুলে ধরা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর একটি মহড়া প্রদর্শন করেন। এর মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

আয়োজকেরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করা প্রয়োজন। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...