Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমরানুর রেজা ও নুরুল ইসলাম কমান্ডারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন দুই বীর মুক্তিযোদ্ধা—সৈয়দ ইমরানুর রেজা ও নুরুল ইসলাম কমান্ডারের দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমরানুর রেজা ও নুরুল ইসলাম কমান্ডারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া উম্মুল কুরা ফুলবাড়িয়ার শিক্ষক মাওলানা মুফতি ইউসুফ আরশী।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান, পৌর বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ এমরানুর রেজা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা এবং বীর মুক্তিযোদ্ধা তাজ মোঃ ইয়াছিনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিটের বীর মুক্তিযোদ্ধাগণ।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ চিকিৎসাধীন দুই বীর মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের জনগণের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...