বিজ্ঞাপন
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এবং 'পুলক হাসান অনলাইন আইইএলটিএস'-এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার সঠিক প্রস্তুতি, বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মাবলী ও যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বৈচিত্র্যময় সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক তথ্য, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যথাযথ প্রস্তুতির বিকল্প নেই।
আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, এই কোর্সে নিবন্ধনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত একটি অংশকে দুই মাস মেয়াদী বিনামূল্যে আইইএলটিএস কোর্স করার সুযোগ প্রদান করা হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে এবং বিদেশে উচ্চশিক্ষার ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. পুলক হাসান (Dr. Polok Hasan)।
আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. রবিউল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর বিদেশে পড়ার আগ্রহ থাকলেও সঠিক দিকনির্দেশনা ও ভাবনার অভাবে তারা পিছিয়ে পড়েন। শিক্ষার্থীরা যেন সময়োপযোগী সঠিক তথ্য পেয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন, সেই লক্ষ্যেই মূলত এই আয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, ক্যারিয়ার ক্লাব কেবল সাধারণ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে এবং সুযোগ তৈরিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার বিকাশে এমন শিক্ষণীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপস্থিত আয়োজক ও অতিথিরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক ক্যারিয়ার ভাবনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে বিনামূল্যে আইইএলটিএস কোর্সের সুবিধাটি মেধাবী ও দূরদর্শী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করতে সহায়ক হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...