বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী লেকেরপাড়স্থ স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক বিশাল নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার বিতরণ বা ডিলার নিয়োগে অনিয়ম, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংলগ্ন মূল্যবৃদ্ধি এবং চাকরির নিয়োগ বাণিজ্যের মতো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সার্বিক চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, "দেশে বর্তমানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরের মানুষদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না।"
তিনি আরও অভিযোগ করে বলেন, জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার জনগণের সাথে এক ধরনের প্রতারণায় লিপ্ত রয়েছে। তবে গণভোটের রায় ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি রাজপথে সক্রিয় রয়েছে এবং ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই থামবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় এই শীর্ষ নেতা কঠোর সতর্কবার্তা জারি করে বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাশত করা হবে না। বর্তমান সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নিজেকে জাতীয়তাবাদী দাবি করে। তবে শুধু মৌখিক দাবিতে হবে না, কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের মানুষের স্বার্থ কতটুকু রক্ষা করতে পেরেছে। নতুবা ধরে নেওয়া হবে এটিও কোনো পর্দার আড়ালের আঁতাত ও সমঝোতারই অংশ।"
জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...