Logo Logo

বাল্যবিয়ে রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এস এম জিলানী


Splash Image

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, পুত্রসন্তানের মতো কন্যাসন্তানদেরও সমান যত্ন নিতে হবে। শিক্ষা, খেলাধুলা ও চাকরির ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই শিশুদের বাল্যবিয়ে রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাল্যবিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাধি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য এস এম জিলানী।

এর আগে দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, জাতীয় কন্যাশিশু দিবসের কর্মসূচি শেষে উপজেলার আরডিএ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন এস এম জিলানী।

এ সময় তিনি বলেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাই সজাগ দৃষ্টি রাখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...