Logo Logo

অভিনব কায়দায় মাদক চোরাচালান

অবশেষে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র পৃথক অভিযানে চোরা চালানে ব্যবহৃত সরঞ্জাম,অস্ত্র,গুলি ও ইয়াবা সহ আটক ০৩।


Splash Image

মোহাম্মদ শাহজাহান, রামু উপজেলা প্রতিনিধিঃ উখিয়া ব্যাটালিয়ন মাদক চোরাচালান দমন অভিযানে এ বছরেই আনুমানিক ০১ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ও মোট ২২৮ জন আসামী আটক করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন


বিজিবির তৎপরতা এবং প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহারের কারণে মাদক চোরাকারবারিরাও প্রথাগত পদ্ধতির পরিবর্তে বর্তমানে বিভিন্ন অভিনব পদ্ধতি অনুসরণ করছে। গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ টেকনাফের হৃীলায় নৌকার মাধ্যমে রশি দিয়ে পানিতে ডুবিয়ে টেনে আনার সময় ১৪ লক্ষ পিস ইয়াবা আটক তারই প্রমান।

একইভাবে আরো অভিনব পন্থায় গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে নয় ঘটিকা পালংখালী বিওপির একটি চৌকষ টহল দল টহল পরিচালনাকালে উখিয়ার আঞ্জুমান পাড়ায় মনিরের ঘেরে অবস্থিত মাচাং ঘরের পাশে সন্দেহভাজন আনুমানিক ৪-৫ জন ব্যক্তি দেখতে পায়। উক্ত টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি বিজিবি কর্তৃক (১) বেলাল উদ্দিন (৩৫), পিতা-নুর আলম, মাতা-হাজেরা খাতুন, গ্রাম- নলবনিয়া, এবং (২) খোরশেদ আলম (২৬), পিতা-ফরিদ আলম, গ্রাম-মধ্যম ফারির বিল, উভয়ে পোস্ট-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত স্থান ও ঘেরের ঘর তল্লাশী করে বিজিবি কর্তৃক বিদেশী পিস্তল-০১টি, ম্যাগাজিন- ০২টি, গুলি-১১ রাউন্ড, মোবাইল- ০১টি, ০৯টি কপিকল, কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ার-০১টি, কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ার টানার জন্য স্টিলের তাঁর আনুমানিক ০২ কিঃ মিঃ, কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ার টানার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারী ০১টি এবং ০১টি ইলেক্ট্রিক মোটরসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ারে করে আনুমানিক ৩০ লক্ষ পিস ইয়াবা মায়ানমার হতে একত্রে আনতে সক্ষম। ইয়াবা মায়ানমার হতে কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ার যোগে ইলেক্ট্রিক মোটর, স্টিলের তাঁর ও কপিকলের মাধ্যমে নাফ নদী পার করে পালংখালীর ফাইস্যা খাল হয়ে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীরা প্রবেশ করায়।

এখানে উল্লেখ্য যে, খাল আকা-বাঁকা হলে কপিকল ও তাঁরের সমন্বয়ে খালকে সোজাসোজি কয়েক খন্ডে বিভক্ত করে তারা এই চোরাচালান সম্পন্ন করে। উক্ত কাঠের তৈরী ডুবন্ত ক্যারিয়ার এর সাথে চোরাকারবারীদের একজন পানিতে হাত দিয়ে মাছ ধরার ছলে ক্যারিয়ারের সাথে সাথে আগমন করে এবং প্রতিটা বাঁক অতিক্রম করার সময় ছোট কপিকল গুলো বড় স্থায়ী কপিকল থেকে খুলে দেয়। এভাবেই তারা মায়ানমার হতে বাংলাদেশের এক থেকে দেড় কিলোমিটার অভ্যন্তরে ইয়াবা আনতে সক্ষম হয়।

এছাড়াও অদ্য ১৩ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০৩.০০ ঘটিকায় বালুখালী বিওপি’র নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিএসপি পোস্ট সংলগ্ন সোহেল এর ঘের নামক স্থান দিয়ে মায়ানমার দিক থেকে ০১ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি’র টহল দল মোঃ রকি আহমেদ(২৬), পিতা-ফরিদ,মাতা-নুরবানু, গ্রাম-রহমতেরবিল পোষ্ট-বালুখালী, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে আটক করে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা এবং একই সাথে আরো একটি পৃথক অভিযানে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে মালিকবিহীন ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা সহ মোট ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

অধিনায়ক উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।মাদক চোরাকারবারীদের হুশিয়ার করে তিনি বলেন তারা যতই অভিনব কায়দা অবলম্বন করুক না কেন বিজিবি তাদের আন্তরিকতা, দেশপ্রেম, পেশাদারিত্ব, দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে এবং আপনাদের সকলের সহযোগীতায় মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন উদ্ধার কৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...