Logo Logo

বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ সহায়তা প্রদান


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধিঃ বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিলাইছড়িতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ সহায়তা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


দুর্য়োগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আওতায় বিলাইছড়ি উপজেলা পরিষধ ভবন প্রাঙ্গণে এই ঢেউটিন এবং নগদ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাফর আহমেদ উপস্থিত ছিলেন। ৬ দুস্থ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...