বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করে।
অভিযানটি পরিচালিত হয় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন ঘাঘরকান্দা গ্রামের বেপারীপাড়া এলাকায়। ঘাঘরকান্দা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত হায়দার মুন্সির একটি পতিত জমিতে গড়ে ওঠা মাদক সেবনের আড্ডায় হানা দিয়ে আভিযানিক দলটি ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে স্থানীয় আলাল সিকদারের ছেলে সজীব সিকদারকে (২১) হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সময় ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে অপর আসামি মোঃ গফুর মোল্লার ছেলে প্রিন্স মোল্লা (৩২) এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামির বাড়ি ঘাঘরকান্দা গ্রামে।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আইন প্রয়োগকারী সংস্থা পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...