Logo Logo

মনোহরদীতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৫টি অবৈধ জাল ধ্বংস


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ ও জলজ প্রাণী সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৪৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বড়চাপা, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়নসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে দুই দুয়ারী চায়না জাল, কারেন্ট জাল ও বিন জাল দিয়ে মাছ ও জলজ প্রাণীর ক্ষতিসাধনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৫টি কারেন্ট জাল, ২৫টি দুই দুয়ারী চায়না জাল এবং ৫টি বিন জালসহ মোট ৪৫টি অবৈধ জাল ধ্বংস করা হয়।

মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি আফরোজ সনি এবং মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা, জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...