বিজ্ঞাপন
সেকারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হওয়া মানেই সবকিছুর সমাপ্তি নয়; বরং এটি নতুন সম্ভাবনা ও সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বার উন্মোচন করে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, 'সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিঃসন্দেহে অত্যন্ত মেধাবী। গোবিপ্রবিতে পড়াশোনা করার কারণে কেউ নিজেকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় ছোট মনে করবে না। হয়তো আমাদের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সব ধরনের সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ পায়নি, কিন্তু মেধা ও যোগ্যতার দিক থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। মেধা থাকলে তা একদিন না একদিন বিকশিত হবেই; মেধাকে কখনো চেপে রাখা যায় না।'
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে সাফল্য অর্জন করতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তাদের সাফল্যই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অহনা আরেফিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস. এম. আহসান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ইজহারুল হক আজাদ, মাহমুদুন নবী ও মো. জিহান হাসান প্রমুখ। #
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...