বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ইতিমধ্যে সব দুর্গামন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিটি নেতাকর্মী দিন-রাত মন্দিরগুলোতে পাহারা দিচ্ছেন। এর পরও কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে তার জবাব দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত রয়েছেন।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজনীতি করার নামে হিন্দু ভাই-বোনদের ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা নেওয়ার চেষ্টা করা হলে তা হতে দেওয়া হবে না। সম্প্রীতির বন্ধন অটুট রেখে তাঁরা রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান।
সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে এস এম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচন আসছে। এসব নির্বাচনে এলাকার উন্নয়ন হবে বলে যাঁকে মনে করবেন, তাঁকেই ভোট দেবেন। জনগণের কাছে তাঁর প্রত্যাশা এটুকুই।
কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, মানিকুজ্জামান হাওলাদার ও ছলেমান শেখ, কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ মধু, তিলক চন্দ্র বাড়ৈ, সমাজসেবক সুরজিৎ বালা ও সসীম কুমার রায়।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুক তালুকদার এবং কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নোমান মাহমুদ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...