বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল, পঙ্কজ দাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন ও প্রভাষক বিপ্লব মিত্রসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সরকারি অনুদান বিতরণ। দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ অনুদান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে বাকেরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...