Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা টিকেটের যাত্রী ধরায় ষ্টেশন মাষ্টার ও টিকেট কালেকটরের ওপর হামলা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী ধরাকে কেন্দ্র করে স্টেশন মাস্টার ও এক টিকিট কালেকটরকে মারধরের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশন মাস্টারের কক্ষের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে স্টেশনের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও স্টেশনের কর্মচারীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে স্টেশনের গেটে আটকে দেন টিকিট কালেকটর সঞ্জিত মন্ডল। এ নিয়ে ওই যাত্রীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরে টিকিট কালেকটর তাঁকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

এ সময় ওই যাত্রীর ফোন পেয়ে আরও ১০ থেকে ১২ জন সেখানে জড়ো হন। বিনা টিকিটের ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলম মিয়া বিষয়টি মীমাংসা করে তাঁকে ছেড়ে দেন।

এর জের ধরে দুপুর ১২টার দিকে ওই যাত্রী আরও ৮ থেকে ১০ জনকে সঙ্গে নিয়ে আবার স্টেশনে আসেন। একপর্যায়ে তাঁরা টিকিট কালেকটর সঞ্জিত মন্ডলের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান তাঁকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় হামলাকারীরা তাঁকেও মারধর করেন।

ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকিল জাহান জানান, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে আটক করায় টিকিট কালেকটরকে মারধর করা হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন। তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

সাকিল জাহান আরও বলেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে টিকিট কালেকটররা কীভাবে দায়িত্ব পালন করবেন? হামলার ঘটনায় কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে তাঁরা অভিযোগ দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. শাহআলম মিয়া বলেন, সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি বিষয়টি মীমাংসা করে দেন। পরে দুপুরে ওই যাত্রী আবার এসে দুজনকে মারধর করেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...