ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বিআরটিএ’র পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল মালিকদের নিজ ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময় ও শর্ত মেনে সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেট সংযোজনের শর্তাবলী ও পরিমাপ
মোটরসাইকেল (স্কুটার)
-নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।
-ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
-উপাদান হতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম।
-সাদা পটভূমির (গ্রাউন্ড) ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
-নম্বরপ্লেটে অন্য কোনো শোভাবর্ধক বা নকশা করা যাবে না।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল
-নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
-ফন্টের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
-রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক (Horizontal) রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সব সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিককে নির্ধারিত শর্ত মেনে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...