বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি উপজেলার কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু, আনসার সদস্য জসিম ও রেজাউল, স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান রয়েছেন। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নদীতে টহল দেওয়ার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা লেগে স্পিডবোটটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় স্পিডবোটে থাকা ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, “মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা লাগে। এতে ইউএনওসহ অভিযানে থাকা কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে স্পিডবোটচালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...