বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিবচর বাজারে গোবিন্দ বাড়ি মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে। একজন পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন শহিদুল ইসলাম। পরে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিবচর থানা পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও এখন পর্যন্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কতটা কার্যকর? জনবহুল বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব কি না, তা নিয়েও আলোচনা চলছে।
বিশেষ করে উঠতি বয়সী চালকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক বা অনভিজ্ঞ চালকদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া, গতির প্রতি আকর্ষণ এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি পুরো সমাজের জন্য সতর্কবার্তা। তাই শিবচরে বেপরোয়া মোটরসাইকেল চালনা বন্ধে নিয়মিত অভিযান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চালকের বয়স ও লাইসেন্স যাচাই এবং জনবহুল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলচালককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...