Logo Logo

বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহাসপ্তমীর পূজা সম্পন্ন


Splash Image

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বৈদিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই আনন্দ-উৎসবের আমেজে বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি দুর্গা মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের মুখরিত পদচারণা লক্ষ্য করা গেছে।

বাকেরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র শীল জানান, চলতি বছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেবী দর্শনে আগত দর্শনার্থীদের আকৃষ্ট করতে মণ্ডপগুলোতে চমৎকার আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।

শনিবার সকাল থেকেই ত্রিনয়নী দেবী দুর্গার আবাহন, নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তম্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে মহাসপ্তমীর প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্দিষ্ট সময়ে অঞ্জলি প্রদান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিটি মণ্ডপে যাতে ভক্তরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে সরকারি অনুদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা মণ্ডপগুলোতে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি বরুণ সাহা জানান, বিগত বছরগুলোর মতো এবারও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।

সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, উপজেলার ৭৫টি পূজামণ্ডপেই সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার ও বিশেষ টহল দল সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করছে।

সর্বোপরি, গভীর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থানে বাকেরগঞ্জে এবার একটি অত্যন্ত আনন্দঘন ও স্মরণীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...