Logo Logo

ঝালকাঠিতে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মো. মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পুলিশের একটি দল দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘর থেকে মাসুদ হোসেন ও রাজু আহমেদ নাঈমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...