Logo Logo

নকলায় মাজার ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেফতার ১


Splash Image

শেরপুরের নকলা উপজেলায় একটি মাজার শরিফে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) আনুমানিক বেলা ২টার দিকে নকলা উপজেলার বানেশ্বরদী কলাপাড়া এলাকায় অবস্থিত 'আরফুজ লেংটার মাজার শরিফে' এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

মাজারটির অবস্থান স্থানীয় বাসিন্দা মোঃ আবু হানীফার (৪০) বসতবাড়ির ঠিক পশ্চিম পাশে। উক্ত মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল।

অভিযোগকারীর দাবি, সেই পূর্ব শত্রুতা ও বিরোধের জের ধরে আসাদুজ্জামান কেনু (৫৫)-র নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে মাজারে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা মাজারের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সেখান থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিক প্রহার ও মারধর করে। এতে অভিযোগকারী ও তাঁর স্বজনেরা চরম নিরাপত্তাহীনতা ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। ঘটনার পর স্থানীয়ভাবে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে আইনি প্রতিকার চেয়ে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী মোঃ আবু হানিফা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মাজার ভাঙচুর ও হামলার ঘটনায় থানায় পেনাল কোড ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ২৯৫, ৪২৭, ৩৭৯ ও ৫০৬/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত ১ জন আসামিকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত রেখেছে।

প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...