Logo Logo

বাকেরগঞ্জে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বাকেরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। ইলিশের বংশবিস্তার ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ সময় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

তিনি বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের জীবিকা নির্বাহে যেন সমস্যা না হয়, সে জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চালসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। এ সহায়তা জেলেদের সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত জেলেরা যাতে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে চাল বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন)।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...