বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত হাসিবুর মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধলগ্রাম গ্রামের হোসেন আলী মোল্লার ছেলে। তিনি বসুন্ধরা গ্রুপের মার্কেটিং বিভাগে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে কোটালীপাড়ার দিকে যাচ্ছিলেন হাসিবুর। পথে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুতর অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানান, এলাকাবাসী আহত হাসিবুরকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...