Logo Logo

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ


Splash Image

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে এই সনদপত্র প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প'-এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এই ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হলো।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অর্জিত এই পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে প্রক্ষিণার্থীরা নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...