Logo Logo

হিন্দু সম্প্রদায় আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন : এমপি খোকন তালুকদার


Splash Image

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অত্যন্ত আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও এক হাজার দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী ও সামাজিক নিরাপত্তা বলয় জোরদারকরণ উদ্যোগ তুলে ধরে খোকন তালুকদার আরও বলেন, "আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিন। যখন প্রতিটি ঘরে সরকারি অনুদানের সহায়তা পৌঁছে যাবে এবং সবাই ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন বুঝতে পারবেন এই আড়াই হাজার টাকা সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনে কতটা কার্যকরী ভূমিকা রাখছে। যাদের স্থায়ী কোনো মাসিক আয় নেই, তাদের জন্য আড়াই হাজার টাকাও একটি অনেক বড় প্রাপ্তি ও সামাজিক সুরক্ষা বলে আমরা বিশ্বাস করি।"

বস্ত্র ও অর্থ বিতরণ অনুষ্ঠান শেষ করে তিনি মাদারীপুর-৩ আসনের অন্তর্গত সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর—এই ৫টি ইউনিয়নের মোট ৩৯টি দুর্গাপূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকার জয়কলি পাবলিকেশন্সের স্বত্ত্বাধিকারী অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...