বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কেবল ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও কল্যাণে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত ত্যাগ, সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে প্রতিবছর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে থাকে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মেধার সঠিক স্বীকৃতি জাতীয় পর্যায়ে মেধা পাচার রোধ এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ। এছাড়া বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা এ আয়োজনে অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...