ছবি : মালিক তানভীর ও নিয়াজ মোরশেদ।
বিজ্ঞাপন
মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তাঁর ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। এজাহারভুক্ত আসামিদের মধ্যে মোহাম্মদ সুমনকে ঘটনার দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। অধিকতর তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ জনের মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। তিনি জানান, পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...