অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নিজাম শেখ।
বিজ্ঞাপন
গতকাল ১৭ অক্টোবর (শনিবার) "খবর টুঙ্গিপাড়া" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কয়েকজন ব্যক্তি লুডু জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তারপর থেকে উপজেলা জুড়ে চলছে আলোচনা- সমালোচনা।
অভিযুক্ত নিজাম শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাকুরতিয়া গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে।
ভিডিওতে নিজাম শেখকে বলতে দেখা যায়, ১০০ টাকা দেবো কেন?” এ সময় পাশে থাকা আরেক ব্যক্তি বলেন, তুমি হারছো ২০০ টাকা দিবা! আমি চেয়ারম্যানের কাছে আগের পাবো। আমি আর চেয়ারম্যান দুইজনেই একসাথে জুয়া খেলে হারছি। এরপর নিজাম শেখ বলেন, “ছোট মোটোর সাথে এজন্য খেলতে হয় না।” জবাবে পাশের ব্যক্তি বলেন, সেদিন আমার লস ছিল, আমি টাকা দিতে পারবো না। একপর্যায়ে ওই ব্যক্তি চেয়ারম্যানকে বলেন যাও তোমার ১০০ টাকা দেয়া লাগবে না।
পরে নিজাম শেখ তাকে বলেন, সেদিন পাঁচ সিঙ্গেল খেলছি আড়াইশো করে। ও গেছে ঠকে, পরে তুই আর আমি খেলছি না। এ সময় পাশে থাকা আরেক ব্যক্তি বলেন, তুমি আর আমি যখন সিঙ্গেলে খেলেছি, তখন তো দুইজনের টাকা দিয়েছি। জবাবে নিজাম শেখ বলেন, না আমি ৫০০ টাকা দিয়েছি। পরে আরেকজন বলেন, সে “তোমারও টাকা নিছে, আমারও টাকা নিছে।
লুডু জুয়ার লেনদেনের ভিডিওর ব্যাপারে চেয়ারম্যান নিজাম শেখের কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর নাম ভাঙিয়ে হুমকি দেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, টাকার বিনিময়ে যেকোন খেলাই অপরাধ। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...