Logo Logo

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর দুর্গাপূজার উপহার বিতরণ


Splash Image

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী নারী ও পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ এবং বস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এ দিন কলাপাড়ার হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে ২৪০টি এবং রাঙ্গাবালীতে ৬০টি উপহারের শাড়ি বিতরণ করা হয়। এর পাশাপাশি কলাপাড়ার ১৭টি এবং রাঙ্গাবালীর ৬টি পূজা মণ্ডপ পরিচালনার জন্য প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উপহার প্রদানকালে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “গত বছরগুলোর তুলনায় এবার কলাপাড়ায় দুটি অতিরিক্ত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের এই প্রধান উৎসব যেন অত্যন্ত উৎসবমুখর ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি দৃঢ় হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “পূজা মণ্ডপগুলোতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” শারদীয় উৎসব চলাকালে সার্বিক শান্তি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপে সজাগ দৃষ্টি রাখার তাগিদ দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...