বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি আনতে পারে না। আমরা একসময় গর্ববোধ করতাম যে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে। আমরা সেই ভুলের পুনরাবৃত্তি এ দেশে হতে দেব না।”
তিনি আরও বলেন, মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যের শত্রু। বাংলাদেশে যাতে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।”
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, “আগে একটি ধারণা ছিল যে আপনারা একটি বিশেষ দলকে ভোট দেন। কিন্তু বিগত নির্বাচনে আপনারা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছেন।”
অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলার ১২টি পূজা মণ্ডপে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী এবং তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন।
একই দিনে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সাহাপুর-দশঘরিয়া বাজার সড়ক মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আবু ছায়েদ চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া ও আনিস আহমেদ হানিফ।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, তারেক আজিজ শিপন, আব্দুর রহমান সুজন এবং জগন্নাথ মন্দিরের সভাপতি উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...