বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় অবৈধ মাদক, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) মান্দারবাড়ীয়া ইউনিয়নের পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে মহেশপুর থানার দুটি চৌকস টিম।
প্রথম অভিযানে, রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বি.এম মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মান্দারবাড়ীয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের (৫০) বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালায়। সেখানে রফিকুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তিনি পকেটে থাকা পলিথিনে মোড়ানো ৬০ পিস (ওজন ৬ গ্রাম, বাজারমূল্য ১৮ হাজার টাকা) হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট বের করে দেন। তিনি মান্দারবাড়ীয়া গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডলের ছেলে। এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৩৪, তারিখ: ২০/১০/২০২০৬) রুজু করা হয়েছে।
এর আগে একইদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মান্দারবাড়ীয়া ইউনিয়নের শংকরহুদা গ্রামের আলতাফ মোড়স্থ এক চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় এএসআই (নিঃ) মোঃ মনির হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ ডাবলু মণ্ডল (৩৫) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত ট্রাউজারের পকেট থেকে ৩ হাজার ৯০০ টাকা মূল্যের ১৩ পিস (ওজন ১.৩ গ্রাম) ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাবলু মণ্ডল মহেশপুর থানার জলিলপুর (খানপাড়া) গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মহেশপুর থানায় অপর একটি মামলা (মামলা নং-৩৩, তারিখ: ১৯/১০/২০২৬) দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। মহেশপুর থানা এলাকা থেকে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই অলআউট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...